Summary of Vanity Fair by William Makepeace Thackeray
এটি একটি সামাজিক উপন্যাস। এ উপন্যাসে ইংরেজ সমাজের ব্যঙ্গাত্নক চিত্র ফুটে উঠেছে। বইয়ের কাহিনী আবর্তিত হয় অ্যামেলিয়া আর রেবেকা নামের দুই বান্ধবীকে ঘিরে। অ্যামেলিয়া এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অন্যদিকে রেবেকা মা-বাবাহীন দরিদ্র এক মেয়ে। স্কুল জীবন শেষ করে রেবেকা শার্প (বেকি) অ্যামেলিয়ার সাথেই থাকে। অ্যামেলিয়ার বাড়িতে অ্যামেলিয়ার বাগদত্তা ক্যাপ্টেন জর্জ অসবর্ন ও অ্যামেলিয়ার ভাই যোসেফ সেডলির সাথে তার দেখা হয়।

ধনাঢ্য যোসেফ সেডলিকে বিয়ে করে রেবেকা সমাজের উচু তলায় ওঠার স্বপ্ন দেখে। কিন্তু যোসেফ বিয়েতে রাজি হয় না্ অন্যদিকে অসবর্নের বন্ধু ক্যাপ্টেন উইলিয়াম ডবিন অ্যামেলিয়াকে পছন্দ করে। কিন্তু অ্যামেলিয়ার পছন্দে হস্তক্ষেপ করে না। বেকি শার্প সেডলি পরিবার থেকে বিদায় নিয়ে স্যার পিট ক্রলি নামক এক নীতিভ্রষ্ট ব্যক্তির কন্যাদের দেখাশোনার দাযিত্ব নেয়। ইতোমধ্যে স্যার পিটের দ্বিতীয় স্ত্রী মারা গেলে সে বেকি শার্পকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে জানতে পারে তার দ্বিতীয় ছেলে ক্যাপ্টেন রওডান ক্রলিকে বেকি গোপনে বিয়ে করেছে।
বেকির অবশ্য খুব আফসোস হলো এই ভেবে যে, আগে যদি জানতো এত তাড়াতাড়ি পিটের স্ত্রী মারা যাবে তাহলে সে পিটের ছেলেকে কখনও বিয়ে করতো না। মি. পিটের এক ধনাঢ্য কুমারী সৎ বোন আছে। ক্রলি পরিবারের সবাই সম্পত্তির লোভে তার প্রিয়ভাজন হতে মরিয়া। মিস ক্রলির নজর অবশ্য রওডন ক্রলির দিকে। কিন্তু বেকিকে বিয়ে করার কারণে রওডন মিস ক্রলির সুনজর হারায়। মৃত্যুর সময় সে তার সম্স্ত সম্পত্তি পিটের বড় ছেলের নামে উইল করে দেয়। এদিকে শেয়ারবাজারে ধ্বস নামার কারনে অ্যামেলিয়ার বাবা দেউলিয়া হয়ে যায়। জর্জ অসবর্ণের বাবা অ্যামেলিয়াকে বিয়ে করতে অসর্বনকে নিষেধ করে। কিন্তু অসবর্ন ডবিনের কথায় অ্যামেলিয়াকে বিয়ে কররে তার বাবা তাকে ত্যাজ্য পুত্র করে।
জর্জ অসবর্ন, উইলিয়াম ডবিন ও রওডন ক্রোলিকে ব্রাসেলসে নিযুক্ত করা হয়। অ্যামেলিয়া, বেকি ও অ্যামেলিয়ার ভাই যোসেফ ও তাদের সঙ্গী হয়। অ্যামেলিয়ার প্রতি অসবের্নর বিরক্তি আসে। সে ক্রমশ বেকির প্রতি দুর্বল হতে থাকে, যা অ্যামেলিয়াকে খুব পীড়া দেয়। এভাবে উপন্যাসটির কাহিনী এগিয়ে চলে।
আরো জানতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment