নিউজঃ

চাকুরী পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের সাথেই থাকুন।।

Thursday, 3 December 2020

দ্যা সান অলসো রাইজেস (The Sun Also Rises By Ernest Hemingway) উপন্যাসের সারাংশ

The Sun Also Rises By Ernest Hemingway

প্রখ্যাত আমেরিকান ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ে রচিত বিখ্যাত উপন্যাস। প্যারিস থেকে কতিপয় প্রবাসী ব্রিটিশ ও আমেরিকান নাগরিকের পাম্পলোনায় অনুষ্ঠিত সান ফার্মিন উৎসবে যোগদান এবং ষাড়ের দৌড় ও ষাড়ের লড়াই দেখতে যাওয়ার কাহিনী নিয়ে The Sun Also Rises By Ernest Hemingway উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে।

আপাতদৃষ্টিকোণ থেকে কেন্দ্রীয় চরিত্র জেইক বার্নস ও লেডি ব্রেট অ্যাশলের প্রেম কাহিনী উপন্যাসটির বিষয়বস্তু। জেইক ও ব্রেট সম্পর্কের স্থায়ী রূপ দিতে পারবে না জেনেও একে অপরকে ভালোবানেস। জেইক যুদ্ধের ভয়াবহতা এখণও মনে থেকে মুছে ফেলতে পারে নি। সে যৌন সম্পর্ক স্থাপন করতে অক্ষম। অন্যদিকে লেডি ব্রেট অ্যাশলের যৌননাকাঙ্খা প্রবল। জেইক বার্নস প্রবাসী আমেরিকান সাংবদিক। সে প্যারিসে বসবাস করে। ইংরেজ নারী ব্রেটের ইতোপূর্বে দুইবার বৈবাহিক সম্পকর্ ভেঙ্গে গেছে। এছাড়া অনেক পুরুষের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল।



রবার্ট কোনের সাথে ব্রেটর সম্পর্কের কারণে জেইক খুব হতাশ হয়ে পড়ে। কোনের সাথে তার বন্ধুত্বের ইতি টানতে হয়। উনিশ বছরের বুল ফাইটার রোমারোকে ফুসলিয়ে ব্রেট যৌন সম্পর্ক স্থাপন করে। এতে পাম্পলোনার স্প্যানিশদের কাছে জেইক লজ্জায় মুখ দেখাতে পারে না। সম্প্রতি বিল গর্টন নিউইয়র্ক থেকে প্যারিসে এসেছে। ব্রেটের প্রেমিক মাইক ক্যাম্পবেল স্কটল্যান্ড থেকে এসেছে। তাদের দুজনের সাথেই জেইকের দেখা হয়। জেইক ও বিল দক্ষিণে ভ্রমণ করে। পাম্পলোনার উত্তরপূর্বে বেয়নে তারা মাছ শিকারে বের হয়। সেখানে রবার্ট কোনের সাথে তাদের দেখা হয়। কোন মাছ শিকারে যায় না। সে পাম্পলোনায় থেকে যায়। প্রকৃতপক্ষে সে পেছনে আগত ব্রেট ও মাইকের জন্য অপেক্ষা করে। ব্রেটের সাথে কোনের প্রেমের সম্পর্ক ছিল। ব্রেট এখন মাইকের সাথে প্রেম করে। কিন্তু কোন কোন তাকে ভুলতে পারে না। বুর্গেটে মাছ শিকার শেষে পা পাচ দিন দিন পরে জেইক ও বিল পাম্পলোনায় ফিরে আসে।

সকলে মাত্রারিক্তি মদ্যপান করে। তারা একে অপরকে বাজে বকে। তারা ষাড়ের লড়াই দেখতে যায়। একে অপরের সাথে ধাক্কাধাক্কি করে। জেইক হোটেল মনতোয়ায় ব্রেটকে ১৯ বছর বয়সী বুল ফইটার রোমারোর সাথে পরিচয় করিয়ে দেয়। ব্রেট রোমারোর প্রতি দিওয়ানা হয়ে যায়। সে রোমারোকে ফুসলিয়ে তার সাথে য্যন সম্পর্ক স্থাপন করে। বাকি সবাই হিংসায় জ্বলে যায়। সবাই ব্রেটকে  পতে চায়। এদের মধ্যে কোন স্কুল জীবনে বক্সিং চ্যাম্পিয়ন ছিল। সে সবাইকে ধরাশায়ী করে। রোমারোকে সে বেদম প্রহার করে। তবুো বুল ফাইটংয়ে সে খুব ভাল করে। 

সবাই পাম্পলোনা ত্যাগ করে। বিল প্যারিস ফিরে যায়। মাইক বেয়নে থেকে যায়। জেইক যায় স্পেনের উত্তরে অবস্থিত সান সেবাস্টিয়ানে। ব্রেট রোমারোকে নিয়ে মাদ্রিদে যায়। জেইক প্যারিসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে সে ব্রেটের টেলিগ্রাম পায়। সে জেইকের সাহায্য চায়। সে মাদ্রিদে যায়। সেখানে সে ব্রেটকে খুব করুণ অবস্থায় পায়। ব্রেট একটি সস্তা হোটেলে থাকে। তার কাছে কোন টাকা কড়ি নেই। রোমারো তাকে ছেড়ে চলে গেছে। ব্রেট মাইকের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ট্যাক্সিতে বসা জেইক ও ব্রেটের আলাপচারিতা থেকে জানা যায়, তারা একসাথে বহুপথ পাড়ি দিতে চায়।

No comments:

Post a Comment

শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ২৫ টি উপন্যাস মনে রাখার সহজ টেকনিক

বিজ্ঞান থেকে পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ ১১২ টি প্রশ্ন

বিজ্ঞান ১। সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্গ। ২। ১ জুল=  (১০ টু দি পাওয়ার ৭)। ৩। বলের একক ডাইন। ৪। ১ H.P=746 ওয়াট। ৫। সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম...