রুঢ়ি শব্দ মনে রাখার সহজ কৌশলঃ তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীন শ্বশুর আজ পাঞ্জাবী পরে হস্তীর পিঠে চড়ে দারুণ বাঁশি বাজিয়ে মণ্ডপের হরিণ তাড়ালো।
১। তৈল ২। ভাজা ৩। সন্দেশ ৪। গবেষণা ৫। রাখাল ৬। প্রবীণ ৭। শ্বশুর ৮। পাঞ্জাবী ৯। হস্তী ১০। দারুণ ১১। বাঁশি ১২। হরিণ ১৩। মণ্ডপ
যোগরুঢ় শব্দ মনে রাখার সহজ কৌশলঃ রাজপুত পঙ্কজ যোগরুঢ়ের সাথে সরোজ তোলার উদ্দেশ্যে জলধিতে মহাযাত্রা করলো।
১। রাজপুত্র ২। পঙ্কজ ৩। সরোজ ৪। জলধি ৫। মহাযাত্রা
যৌগিক শব্দ মনে রাখার সহজ কৌশলঃ মধুর গায়ক কর্তব্য ভুলে বাবুয়ানা ভাব করে রাঁধুনি দৌহিত্রকে নিয়ে চিকামারতে গিয়ে দেখল পিতৃহীন চালক পাঠক মিতালীর সঙ্গে পাগলামী করছে।
১। মধুর ২। গায়ক ৩। কর্তব্য ৪। বাবুয়ানা ৫। রাঁধুনি ৬। দৌহিত্র ৭। চিকামারা ৮। পিতৃহীন ৯। চালক ১০। পাঠক ১১। মিতালী ১২। পাগলামী
দেশী শব্দ মনে রাখার সহজ কৌশলঃ ডাগর ছেলেরা নেড়া হয়ে ধুতি আড় কালো টোপর পরে চোঙ্গা ডিঙ্গি চড়ে লাঠি-ঝাঁটা, ঢাক-ঢোল পিটিয়ে কুড়ি গাড়ি ডাব-তেঁতুল, চিড়া-চিংড়ি , চাংগারী ভর্তি মোটা চাল-চাউল এবং ঝাড় থেকে ওঁত পেতে পাঁঠা ও বাদুর ধরে ঝিঙা ও নারিকেল নিয়ে গঞ্জে যায়। ওদিকে বাড়ির চুলার পাশে খোঁকা-খুঁকিরা খোপা নেঁড়ে নাগর নিয়ে ঢেঁকির কুলায় ধান ও মুড়ি ঝাড়ে। উল্টা দিকে খাঁড়া ঢিল ছোঁড়ায় চাঁপার পেটে ডাহা ঝোল লাগে।
১। ডাগর ২। ছেলে ৩। নেড়া ৪। ধুতি ৫। আড় ৬। কালো ৭। টোপর ৮। চোঙ্গা ৯। ডিঙ্গি ১০। লাঠি-ঝাঁটা ১১। ঢাক-ঢোল ১২। কুড়ি ১৩। গাড়ি ১৪। ডাব-তেঁতুল ১৫। চিড়া-চিংড়ি ১৬। চাংগারী ১৭। চাল-চাউল ১৮। ঝাড় ১৯। ওঁত ২০। পাঁঠা ২১। বাদুর ২২। ঝিঙা ২৩। নারিকেল ২৪। গঞ্জ ২৫। বাড়ি ২৬। খোঁকা-খুঁকি ২৭। খোঁপা ২৮। নাঁড়া ২৯। নাগর ৩০। ঢেঁকি ৩১। কুলা ৩২। ধান ৩৩। মুড়ি ৩৪। ঝাড়া ৩৫। উল্টা ৩৬। খাঁড়া ৩৭। ঢিল ৩৮। ছোঁড়া ৩৯। চাঁপা ৪০। পেট ৪১। ডাহা ৪২। ঝোল
আরো জানতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment