
কিন্তু পরে যখন অচিরেই কুয়াশা কেটে যায়, তখন নাবিকেরা নিষ্পাপ পাখিটির হত্যাকে সমর্থন করে বলে, যে পাখি আসলে বাতাস বা কুয়াশা আসে তাকে হত্যা করাই শ্রেয়। তারা তখন মেরিনার কে অভিনন্দন জানায়। কিন্তু তারপরেই অতি দ্রুত বাতাস থেমে যায় এবং একটি নীরব শান্ত সমুদ্রে তারা আটকা পড়ে। তারা সবাই তীব্র পিপাসায় কষ্ট পেতে থাকে। মাথ্যার উপরে কপারের মতো উষ্ণ রক্তাক্ত লাল সূর্য তার তাপ বর্ষণ করতে থাকে অনবরত। রাতে পচতে থাকা সমুদ্র থেকে কর্দমাক্ত প্রাণী বেরিয়ে আসে। পিপাসায় বৃদ্ধ নাবিকের গলা শুকনো বালুরাশির মতো খা খা করে। নাবিকরা ভয়ে হতাশাগ্রস্ত হয়ে তাদের দুর্দশার জন্য এনশিয়েন্ট মেরিনার কে দায়ী করে এবং গলায় আলবাট্রসের মৃতদেহ ঝুলিয়ে দেয়।
হঠাৎ করে পশ্চিম দিগন্তে একটি ছোট রেখা দেখা দেয়। যেটি কাছে এসে ভৌতিক জাহাজ রূপ নেয়। ভৌতিক জাহাজে লাইফ ও লাইফ ইন ডেথ জুয়া খেলে। লাইফ ইন ডেথ জয়ী হয়ে এনশিয়েন্ট মেরিনারকে পুরস্কার হিসেবে পায়। ইতোমধ্যে সকল নাবিক মারা যায়। মেরিনার কেবল তার অপরাধের জন্য আরো কঠিন শাস্তি ভোগের জন্য বেচে থাকে একাকী নির্জন বিশাল সমুদ্রে। যেহেতু সে স্রষ্টার সৃষ্টি কে হত্যা করে স্রষ্টার প্রতিও াবমাননা করেছে, তাই সে স্রষ্টা ও তার সৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাতদিন সাত রাত ধরে সে এই দুর্বিষহ শাস্তি ভোগ করে। আর ডেকে থাকা মৃত ব্যক্তিদের খোলা চোখগুলো যেন ানবরত তাকে অভিশাপ দিয়ে যাচ্ছিলো। তারপর পরিস্থিতি কিছুটা ভাল হয়। মেরিনার চাদের আলোতপনিতে ভাসমান জ্বলজ্বলে সাপগুলোর প্রতি কেমন এক মায়া অনুভব করে। সাপগুলোকে ভয়ংকর সুন্দর দেখাচ্ছিল। মনের অজান্তেই মেরিনারের কণ্ঠে ধ্বনিত হলো স্রষ্টার সৃষ্টি এতো সুন্দুর। অবিলম্বে সে প্রার্থনা করতে সক্ষম হয় এবং তার ঘাড়ে ঝুলে থাকা মৃত আলবাট্রস পাখি সাগরে গিয়ে পড়ে।
এখান থেকে, প্রায়শ্চিত্ত প্রক্রিয়া চলতে থাকে তার। সে ঘুমাতে সক্ষম হয়। ঘুম থেকে জেগে দেখে দীর্ঘ প্রতীক্ষিত বৃষ্টি যেন কাছে এসে তাকে সান্ত্বনা দেয়। সে একটা শীতল অনুভূতি পায় মনে। হঠাৎ এক শক্তিশালী বাতাসের গর্জনের সাথে সাথে জাহাজ এগোতে থাকে। তার অন্য নাবিকদের মৃতদেহগুলো জেগে োঠে। তারা বৈঠা তাতে কাজ শুরু করে। কিন্তু কেউ কারো সাথে কথা বলে না। বৃদ্ধ নাবিক তার নিজের দেশে ফিরে আসে এবঙ এক সাধুর কাছে তার অপরাধ স্বীকার করে তার আন্তরের অনুশোচনা থেকে মুক্তি চায়। তখন সেই সাধক তাকে তার এই ঘটনা প্রত্যেক জীবিত মানুষের কাছে পৌছে দিতে বলে। যখনই বৃদ্ধ নাবিক নিজের অনুশোচনায় কষ্ট পেতে থাকে তখনই কোন ব্যক্তিকে এই কাহিনী শোনালে তার কষ্ট লাঘব হয়।
No comments:
Post a Comment