বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন বা এককথায় প্রকাশ
১। অক্ষির সমীপে-সমক্ষ২। অক্ষির অভিমুখে-প্রত্যক্ষ
৩। অক্ষির অগোচরে-পরোক্ষ
৪। পঁচিশ বছর পূর্ণ হওয়ার উৎসব-রজত জয়ন্তী
৫। পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব-সুবর্ণ জয়ন্তী
৬। ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব-হীরক জয়ন্তী
৭। একশত পঞ্চাশ বছর-সার্ধশত
৮। জয় করার ইচ্ছা-জিগীষা
৯। বেঁচে থাকার ইচ্ছা-জিগমিষা
১০। কুকুরের ডাক-বুক্কন
১১। অলঙ্কারের ধ্বনি-শিঞ্জন
১২। শুকনো পাতার ধ্বনি-মর্মর
১৩। বাঘের চর্ম-কৃত্তি
১৪। হরিণের চর্ম-অজিন
১৫। হাতির শাবক-করভ
১৬। সাপের খোলস-নির্মোক বা কঞ্চুক
১৭। পা দিয়ে যে চলে না-পন্নগ (সর্প)
১৮। পরের দ্বারা প্রতিপালিত যে-পরভৃত (কোকিল)
১৯। যে নারী বীর-বীরাঙ্গনা
২০। যে নারী একবার মাত্র সন্তান প্রসব করেছে-কাকবন্ধ্যা
২১। যে নারীর বিয়ে হয়েছে-ঊঢ়া
২২। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে-নবোঢ়া
২৩। যে নারীর স্বামী বিদেশে থাকে-প্রোষিতভতৃকা
২৪। যে নারীর সন্তান হয় না-বন্ধ্যা
২৫। কুমারীর পুত্র-কানীন
২৬। যে পুরুষ বিয়ে করেছে-কৃতদার
২৭। যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না-বনস্পতি
২৮। ফল পাকলে যে গাছ মারা যায়-ওষধি
২৯। যে মেঘে প্রচুর বৃষ্টি হয়-সংবর্ত
৩০। যার অন্য কোন উপায় নেই-অননোপ্যায়
৩১। যার দাঁড়ি গোফ উঠে নি-অজাত শ্মাশ্রু
৩২। যার দুটি মাত্র দাঁত দ্বিরদ (হাতি)
৩৩। যার দুবার জন্ম হয়েছে-দ্বিজ
৩৪। যার দুহাত সমান চলে-সব্যসাচী
৩৫। শুভক্ষণে জন্ম যার-ক্ষণজন্মা
৩৬। যার দুই দিকে বা চার দিকে জল-দ্বীপ
৩৭। যার চারিদিকে স্থল-হ্রদ
৩৮। যার অগমনের কোন তিথি নাই-অতিথি
৩৯। দমন করা যায় না যাকে-অদম্য
৪০। দমন করা কষ্টকর যাকে-দুর্দমনীয়
৪১। যে অপরের লেখা চুরি করে নিজের নামে চালায়-কুম্ভিলক
৪২। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ন-শ্বাপদসংকুল
৪৩। যেখানে মৃত জীবজন্তু ফেলা হয়-ভাগাড়/উপশল্য
৪৪। যে আলোতে কুমুদ ফোটে-কৌমুদী
৪৫। যে বিষয়ে কোন বিতর্ক নেই-অবিসংবাদী
৪৬। যা পূর্বে ছিল এখন নেই-ভূতপূর্ব
৪৭। যা পূবেৃ কখনো হয় নি-অভূতপূর্ব
৪৮। যা মাটি ভেদ করে উঠে-উদ্ভিদ
৪৯। যা খুব শীতল বা উষ্ণ নয়-নাতিশীতোষ্ণ
৫০। কাচের তৈরি বাড়ী-শিশমহল
৫১। আকাশ ও পৃথিবী-ক্রন্দসী
৫২। আকাশ ও পৃথিবীর অন্তরাল-রোদসী
৫৩। রক্ত বর্ন পদ্ম-কোকনদ
৫৪। মাসের শেষ দিন-সংক্রান্তি
৫৫। অজ (ছাগল) কে গ্রাস করে যে-অজগর
৫৬। ইন্দ্রকে জয় করেছেন যিনি-ইন্দ্রজিৎ
৫৭। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি-জিতেন্দ্রীয়
৫৮। ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহাসিক
৫৯। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-ইতিহাস বেত্তা
৬০। উপকারীর উপকার স্বীকার করে যে-কৃতজ্ঞ
৬১। উপকারীর উপকার স্বীকার করে না যে-অকৃতজ্ঞ
৬২। উপকারীর অপকার করে যে-কৃতঘ্ন
৬৩। চৈত্র মাসের ফসল-চৈতালি
৬৪। পৌষ মাসের ফসল-পৌষালি
৬৫। হেমন্তকালের ফসল-হৈমন্তিক
৬৬। পা ধোয়ার জল-পাদ্য
৬৭। যে সব গাছ থেকে ঔষধ প্রস্তুত করা হয়-ঔষধি
৬৮। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে-পরিবেদন
৬৯। যুদ্ধ থেকে যে বীর পালায় না-সংশপ্তক
৭০। বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করে যে-মাধুকর
৭১। বেশি কথা বলে যে-বাচাল
৭২। নষ্ট হওয়া স্বভাব যার-নশ্বর
৭৩। জলে ও স্থলে চরে যে-উভচর
৭৪। আকাশে চরে যে-খেচর
৭৫। সকলের জন্য প্রযোজ্য-সার্বজনীন
৭৬। সকলেরর জন্য হিতকর বা মঙ্গলজনক-সর্বজনীন
৭৭। অরিকে দমন করে যে-অরিন্দম
৭৮। লবণ কম দেওয়া হয়েছে এমন-আলুনি
৭৯। হাতির পিঠে আরোহী বসার স্থান-হাওদা
৮০। হরেক রকম বলে যে-হারবোলা
৮১। ক্ষদ্র হাঁস-পাতিহাঁস
৮২। ক্ষুদ্র শিয়াল-খেঁকশিয়াল
৮৩। ক্ষুদ্র লেবু-পাতিলেবু
৮৪। ক্ষুদ্র লতা-লতিকা
৮৫। ক্ষুদ্র প্রলয়-খণ্ডপ্রলয়
৮৬। ক্ষুদ্র নাটক-নাটিকা
৮৭। ক্ষুদ্র নদী-সারণি
৮৮। ক্ষুদ্র গ্রাম-পল্লীগ্রাম
৮৯। ক্ষুদ্রাকায় ঘোঢ়া-টাট্টু
৯০। দ্বারে থাকে যে-দৌবারিক
আরো জানতে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment